1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ার শহীদবাগে বিএনপি'র পরিচিতি সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

কাউনিয়ার শহীদবাগে বিএনপি’র পরিচিতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ জন দেখেছেন
বিএনপি'র পরিচিতি সভা

রংপুরের কাউনিয়া শহীদবাগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পরিচিতি সভায় ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সেকেন্দার আলী বিএসস’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ মোজাহারুল আলম বাবলু।

 

এছাড়াও ব্ক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আখতারুজ্জামান মন্ডল, সোহেল রানা, আতিকুল ইসলাম সোহাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহবায়ক, আব্দুল হামিদ, আজিজুল ইসলাম, রাজু মেম্বার, নাজির হোসেন বাবু, সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়কগণ, ছাত্র দল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাতীদল, জিয়া পরিষদ, জিয়া মঞ্চ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )