1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

উলিপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন
বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলায় বিএনপির কার্যালয় চত্বরের পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভা শেষে পৌর শহরের বিভিন্ন জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুল ইসলাম লাভলু। উলিপুর পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, সদস্য সচিব তৌফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ্জাকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

 

 

এ সময় বক্তারা বলেন, সারা দেশে এই ১৬ বছরের বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তবুও আমরা রাজপথ ছাড়ি নাই। গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান।

 

 

এ সময় তারা আরো বলেন, বাংলাদেশে আদালত ছিল কিন্তু কোন ন্যয় বিচার ছিল না। আদালতের এজলাসে দাড়িয়ে থাকা বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের উপর রায় নির্ধারিত হত। প্রশাসন ছিল কিন্তু কোনো নিরপেক্ষতা ছিল না। র‌্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের কোন নিরাপত্তা ছিল না। অথচ র‌্যাব পুলিশ গঠন করা হয়েছিল দেশের মানুষকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় র‌্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবনের নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। এই ১৬ বছর বিএনপি দাবী করে আসছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষের ভোটাধিকার ফিরে পাবার জন্য, র‌্যাব পুলিশকে নিরপেক্ষ হওয়ার জন্য।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )