1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০২ জন দেখেছেন
বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত জামাল ব্যাপারীর ছেলে মুদি ব্যবসা করতেন।

 

 

জানা গেছে, শনিবার সকালে তার বাড়ির পাশে পুকুরের পানি সেচের জন্য ঘরের মেইন সুইচ থেকে বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন তিনি। স্বজনরা উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )