1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১০ জন দেখেছেন
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে সাইমুন নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাইমুন ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সাইমুনের বড়আব্বা তৈবুর আলী বলেন, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে বাঁশের বেড়া তৈরীর কাজ করছিলেন সাইমুনের বাবা হাবিবুর রহমান। পাশেই বসে খেলা করছিল শিশু সাইমুন। তবে কখন পুকুরের পানিতে পড়ে গেছে ছেলে টেরই পাননি তিনি। বাড়ি ফিরে ছেলের খোঁজ করলে জানতে পারেন বাসায় ফিরেনি সাইমুন। পরে পরিবারের সদস্যরা সহ সাইমুনের খোঁজ শুরু করলে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )