1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

খানসামায় হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন
হোপ প্রকল্পের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

বেরসকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি এর আয়োজনে দাতা সংস্থা নেটজ-বাংলাদেশ এর সহযোগীতায় দিনাজপুরের খানসামায় প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ (হোপ) প্রকল্পের প্রারম্ভি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়ন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ম‍্যানেজার রাশেদুল ইসলাম। আলাচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা রমজান আলী, উপজেলা আইসিটি অফিসার মো. মিজানুর রহমান, খানসামা সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাসুদ রানা, খানসামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিকান্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষার্থী, গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এবং প্রকল্পর গ্রাম পর্যায়ের সিএসও সদস্যগণ।

হোপ প্রকল্পের কর্ম এলাকা হিসেবে খানসামা উপজেলাকে বেছে নেয়ার জন্য মানব কল্যাণ পরিষদকে উপস্থিত সবাই ধন্যবাদ জানান। তাঁরা আশা করেন, প্রকল্প কার্যক্রমের মধ্য দিয়ে এই এলাকার মানুষ নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল প্রকার মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং একটি স্থাায়িত্বশীল উন্নয়নমূলক সমাজ গড়তে ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )