1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সৈয়দপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৩২ জন দেখেছেন
বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহরের রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় দিবসের এবারের প্রতিপাদ্য “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর।
 এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী  বিদ্যূৎ কুমার মন্ডল ও ব্র্যাক-আরবান ডেভেলমেন্ট প্রোগ্রামের রিজিয়ন কো অর্ডিনেটর (ওয়াশ)  মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন, শিক্ষক-শিক্ষিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের পুরাতন বাবুপাড়াস্থ রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বও থেকে র‌্যালিটি বের করা হয়। এতে ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসকেএস ফাউন্ডেশন ও ওয়াটার এইড বাংলাদেশ এর কর্মকর্তা -কর্মীরা অংশ নেন

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )