1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুরফুরা শরীফের খলিফা আব্দুস সালাম উলিপুরীর ইন্তেকাল | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ফুরফুরা শরীফের খলিফা আব্দুস সালাম উলিপুরীর ইন্তেকাল

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৭ জন দেখেছেন
খলিফা আব্দুস সালাম উলিপুরীর ইন্তেকাল

কুড়িগ্রামের উলিপুরে উত্তর বঙ্গের ফুরফুরা শরীফের প্রধান খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সালাম উলিপুরী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের সোনার পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, ভক্তবৃন্দ, মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার বড় ছেলে হযরত মাওলানা আব্দুল মমিন সকল পীরভাইসহ সকলের কাছে তাঁর আব্বা হুজুরের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )