1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে ঝড়ে আমনের ব্যাপক ক্ষয়-ক্ষতি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

উলিপুরে ঝড়ে আমনের ব্যাপক ক্ষয়-ক্ষতি

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন
আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।

 

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার কৃষক হাবিবুর রহমান জানান, তার দেড় একর জমির আমন ক্ষেত ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। তিনি আরো জানান, এতে তার প্রায় ৫০ হাজার টাকা লোকসান হবে।

 

ওই এলাকার সুভাষ চন্দ্র, ভোলা মিয়া নামের কৃষক জানান, তাদের এক বিঘা করে জমির ফসল ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন জানান, ঝড় হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হেক্টর। তিনি আরো বলেন, ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )