1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন
জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ৫৩তম ‘জাতীয় সমবায় দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে একটি সমবায় র‌্যালি হয়। র‌্যালি শেষে সমবায় ভিত্তিক আলোচনা সভা হয়েছে।

 

আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকতা মো. রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। কাম টু সেভের ব্যবস্থাপক সুব্রত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )