


নীলফামারীর সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী কাব কাম্পুর ও ৫ম উপজেলা স্কাউটস্ সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই কাব ক্যাম্পপুরী ও সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির অন্যতম নেতা ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার রওনক জাহানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রামানিক, কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, স্কাউট লিডার রওশন আরা চৌধুরী ও কাব লিডার মো. মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার বেলুন ও ফেস্টুন উড়িয়ে কাব ক্যাম্পুরী উপজেলা স্কাউটস সমাবেশের শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম জানান, পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও উপেেত মোট ৫২টি স্কাউটস্ ও কাব দল অংশ নিচ্ছে। এদের মধ্যে স্কাউটস দল ১৭টি এবং কাব দল ৩৫টি।
এতে বাংলাদেশ স্কাউটস্ নীলফামারী জেলা শাখার কোষাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মুকুল কোয়ার্টার মাস্টারের এবং বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলার সম্পাদক মো. আনোয়ার হোসেন স্কাউটসের চ্যালেঞ্জ ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
আগামী ১০ নভেম্বর সন্ধ্যায় মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে ৫ম উপজেলা স্কাউটস্ সমাবেশ ও পাঁচদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।