


বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত বহুল প্রচারিত সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বাণী পত্রিকার সাফল্যের ১ বছর ও অগ্রযাত্রার দ্বিতীয় বর্ষে পদাপর্ণ উপলক্ষে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধায় উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক সকালের বাণী পত্রিকার খানসামা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. নজমূল হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল্লাহ আল কাফি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক উপজেলা সেক্রেটারী প্রফেসর এনামুল হক, খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন, খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক, চ্যানেল এস ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ফারুক আহম্মেদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুজন শেখ, দৈনিক সংলাপ পত্রিকার প্রতিনিধি বুলবুল ইসলাম, ভেড়ভেড়ি ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা জাহিরুল ইসলাম, রহিদুল ইসলাম রাফি ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।