1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অন্যায় কিছু দেখলে প্রতিবাদ করি জন্যই এত ষড়যন্ত্র | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

অন্যায় কিছু দেখলে প্রতিবাদ করি জন্যই এত ষড়যন্ত্র

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৮০ জন দেখেছেন
প্রতিবাদ করি জন্যই এত ষড়যন্ত্র

মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্র দল সভাপতি ও কয়েক জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে মোহনগঞ্জ ইউনিয়নের নয়ার চর পুরাতন বাজারে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চর রাজিবপুর উপজেলার কর্মরত প্রিন্ট‌ ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান ওরফে মেহেদী জানান , সোমবার কিছু অনলাইন ও দৈনিক পত্রিকায় তার ও  তার কয়েক জন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে মিথ্যা সংবাদ প্রকাশ এবং তা ফেসবুকে প্রচার চালানো হয়েছে।

উক্ত মিথ্যা সংবাদ প্রকাশে তিনি হতভম্ব হয়েছেন। তিনি উক্ত মিথ্যা ও বানোয়াট খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অন্যায় কিছু দেখলে আমি প্রতিবাদ করি বলেই আমার উপর এত ষড়যন্ত্র করে দুস্কৃতিকারীরা। সরকার পতন হওয়ার পরেও থেমে নেই ওরা। মিথ্যা ভিত্তিহীন দোষ দিয়ে আমাকে দমিয়ে রাখতে চায়। কিন্তু জনগণের ভালবাসা ও আল্লাহ রহমতে তা পারবে না।

এর আগে মানববন্ধন কর্মসূচিতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান মাষ্টার, নয়ার চর বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, ছাত্র দল সহ-সভাপতি শামীম রানা,সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম , ছাত্র দল সদস্য রবিউল ইসলাম ও রিপন মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )