1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় আ.লীগের দুই নেতাকে গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

পীরগাছায় আ.লীগের দুই নেতাকে গ্রেপ্তার

পীরগাছা(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন অন্নদানগর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মজিবর রহমান হংকং।

 

তিনি ওই ইউনিয়নের রাজবল্লভ গ্রামের মহর উদ্দিনের ছেলে। অপরজন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। তিনি একই ইউনিয়নের নবুপাঠান পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

 

পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, তাদেরকে পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )