1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে পলিথিনের কারখানায় অভিযান | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

হিলিতে পলিথিনের কারখানায় অভিযান

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ জন দেখেছেন
পলিথিনের কারখানায় অভিযান
দিনাজপুরের হিলিতে পলিথিনের কারখানায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কারখানায় নিষিদ্ধ পলিথিন তৈরি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার  মালিক তারেকুল ইসলাম কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমীন রেজা।
এছাড়া কারখানাতে উৎপাদিত পলিথিন জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে নিলামের মাধ্যমে এসব পলিথিন ধংস করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন , সরকারী নির্দেশনা অনুযায়ী পলিথিনের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়য়ে আজকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ পরিদর্শক এসআই সুজা মিয়া, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন মিয়া, ইউপি সদস্য বিনুল সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )