1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শাড়িতে নজর কাড়লেন ভাবনা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শাড়িতে নজর কাড়লেন ভাবনা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৮ জন দেখেছেন
নজর কাড়লেন ভাবনা

খোলামেলা পোশাকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই উত্তাপ ছড়ান তিনি। 

নিজের সাহসি অবতারের জন্য ভক্তদের কাছে যেমন প্রশংসা কুড়ান, তেমনই সমালোচনারও শিকার হন এই অভিনেত্রী। তবুও ভাবনা চলেন নিজ ছন্দেই, আপন গতিতে। সম্প্রতি ফেসবুকে গোলাপি রঙের শাড়িতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। সাদা গহনার সঙ্গে ভারি কাজের শাড়িতে মোহমীয় লাগছিলেন এই অভিনেত্রী।

মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হাজির হয়েছিলেন ভাবনা। সেখানেই এই শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পরে একপ্রকার আড়ালে চলে গিয়েছিলেন আশনা হাবিব ভাবনা।

তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও দেখা মিলছে ভাবনার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যাচ্ছে এই তারকাকে। বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমেও বেশি সরব থাকেন ভাবনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )