1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৬২ জন দেখেছেন

লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে আজ রোববার বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর সেখান থেকে ইসরায়েলি বাহিনী সরে যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। তিনি বলেছেন, “তায়ারের আল-বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদপ্তর অবস্থিত।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )