1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর ও কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সৈয়দপুর ও কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতৃবৃন্দের মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩০০ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরতে কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার (২৪ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের আয়োজনে সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রি কলেজ, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র রাজনীতি বিষয়ক সচেতনতা সৃষ্টি ও কেমন ছাত্র রাজনীতি চাই শীর্ষক মতবিনিময় করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এস এম মুসা।
এছাড়াও কিশোরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সালেহ মোহাম্মদ আদনান ও মো. তাইজুল ইসলাম খান।

 

এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে দেশের মানুষ মহাসংকটে ছিল। কোনভাবেই শান্তিতে থাকতে পারেনি জনগণ। কথা বলতে গেলে কন্ঠরোধ করা হয়েছিল। তারা বলেন ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সব মিলিয়ে আমরা ছিলাম আওয়ামী শাসনামলে বন্দী। কিন্তু এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এটি হয়েছে ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনে বিজয় অর্জনের মধ্যদিয়ে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পরিচয় হলো, আমরা বাংলাদেশী।

 

আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। ফলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আর এ অধিকার আমাদের দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর গড়া দল বিএনপি হচ্ছে দেশপ্রেমিক দল। নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আমলে প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠণ করা হয়েছিল। কারণ নারীরা যাতে তাদের অধিকার পায়। সে সময় থেকে দেশের নারীরা ওই মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়ন করার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট, ছাত্রদলের বুকলেট ও ধানের শীষ প্রতীক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এ সময় তারা তারেক রহমানের ৩১ দফা পড়ে এবং বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদলে আসার আগ্রহ প্রকাশ করেন।

 

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল,সহ সভাপতি ইমরান আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আরাফাত, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে উপস্থিত সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাইদ, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ জিসান, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবায়ের ইবনে রুবেল ও সদস্য সচিব রাসেল প্রামাণিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )