1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাল বিতরণে অনিয়ম ইউপি চেয়ারম্যান অপসারণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

চাল বিতরণে অনিয়ম ইউপি চেয়ারম্যান অপসারণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ জন দেখেছেন

অতি দরিদ্রদের চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। কাউনিয়া উপজলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ধারা অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলন, জারি করা প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারা মোতাবক ১নং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য ঘোষনা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

 

তিনি বলেন, উপজেলার ১ নং হারাগাছ ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে অতি দরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার অভিযোগ করেন রংপুর জেলা প্রশাসক বরাবর।

রাজু আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবক স্থানীয় সরকার বিভাগ ২১ নভম্বর ২০-৮৮৮নং প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করছে।

 

রংপুর স্থানীয় সরকারর উপ-পরিচালক মো. রায়হান কবীর বলন, অতি দরিদ্রদের জন্য পরিবারর ১০ টাকা কেজি চাল বিতরণ অনিয়মসহ বিভিন বিষয়র অভিযোগের প্রেক্ষিতে রাজু আহমেদকে শোকজ করা হয়ছিল। কি তিনি জনপ্রতিনিধি হিসেবে কাম্য নয় বিধায় তার জবাব সন্তোষজনক ছিল না। তাই রাজু আহমেদকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের  প্রজ্ঞাপন জারি করছে স্থানীয় সরকার বিভাগ।

এদিকে এ বিষয় ওই ইউনিয়ন পরিষদের অপসারণ হওয়া চেয়ারম্যান রাজু আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও, তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )