1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শহিদদের স্মরণে স্মরণ সভা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শহিদদের স্মরণে স্মরণ সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩৭ জন দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে গণঅভ্যূত্থানে শহিদ ও আহতদের স্মরণে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) শহরের কয়ানিজপাড়া অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে ওই সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী কবি,সাহিত্যিক ও গবেষক মো. এমদাদুল হক চৌধুরী। সানফ্লাওয়ার স্কুল এন্ড স্কুল কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় স্মরণ সভার আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান প্রমূখ।

 

আলোচনা শেষে শহিদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )