বুধবার( ৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাট বাজারের মেসার্স কালাম ট্রেডিং কর্পোরেশন নামের এক সার ডিলারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন।এ সময় জব্দকৃত ২০ বস্তা সার বিক্রি করে ২২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়,ওই ইউনিয়নের সার ডিলার মেসার্স কালাম ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজার একই ইউনিয়নের সফিয়ার রহমান ওরফে আকালুর ছেলে জিয়াউর রহমান জিয়া গত মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সার ব্যবসায়ী ফারুক হোসেনের মাধ্যমে গোপনে এমওপি ১০ বস্তা,ডিএপি ৫ বস্তা ও ইউরিয়া ৫ বস্তা সার পাচার করার সময় ছাত্র-জনতা সার গুলো আটক করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখেন।
পরে বুধবার দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকৃত সার গুলো ২২ হাজার টাকায় বিক্রি করেন।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরিসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।