1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

নবাবগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালিত

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবস উপলক্ষে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের মুল সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ, বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

 

স্থানীয় বীরমুক্তিযোদ্ধারা জানান- ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে আজকের দিনে উপজেলার ভাদুরিয়া নামকস্থানে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর মধ্যে তুমুল সম্মুখ যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমণে পাক হানাদাররা বাধ্য হয়ে পিছু হটতে হটতে ঘোড়াঘাট এলাকায় পালিয়ে যায় এবং নবাবগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। এ যুদ্ধে বহু সংখ্যক মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধা শহিদ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )