1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সৈয়দপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

দেশ বিরোধী ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের অপতৎপরতার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করা হয়।
বেলা আড়াইটার দিকে সৈয়দপুর শহরের বিভিন্ন স্কুল, কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় মিছিলকারীরা দেশ বিরোধী ষড়যন্ত্র,পতিত স্বৈরাচারের অপতৎপরতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

 

পরে একই দাবিতেশহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী শ্রাবন, হাবিব ও রিয়াজ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচারের অপতৎপরতার মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র, সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে। তারা ইসকনকে ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিন্তু প্রতিবাদী ছাত্র সমাজ বেঁচে থাকতে ষড়যন্ত্র সফল হতে দেবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )