1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রেফতার 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ জন দেখেছেন
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে ০৯ ডিসেম্বর বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকেন চেয়ারম্যান জিল্লুর রহমানকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল গঙ্গাচড়া উপজেলা শাখার  সিনিয়র যুগ্ন আহবায় বাদী হয়ে গঙ্গাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙ্গার অভিযোগ এনে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিসে অনধিকার প্রবেশ, বে আইনি জনতায় দলবদ্ধ হইয়া হত্যার উদ্দেশ্যে মারপিট, জীবন নাশের হুমকি, ভাঙচুর সহ দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্ষতি সাধন দেখানো হয়েছে। মামলার প্রধান আসামী গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙা, আসাদুজ্জামান বাবলু,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক রুহুল আমিনসহ মোট ৪০ জনকে এজাহার ভুক্ত আসামী করা হলেও ২৫০ – ২৬০ জনকে অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত মর্ণেয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানও এই মামলার ১২ নং এজাহার ভুক্ত আসামী। এছাড়াও তাঁর নামে রংপুর কোতয়ালী থানায় আরও একটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে থানা পুলিশ সূত্রে।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার বলেন, তিনি এজারভুক্ত আসামী হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )