1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় ফেন্সিডিল গাঁজা ও  মোবাইলসহ গ্রেফতার | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় ফেন্সিডিল গাঁজা ও  মোবাইলসহ গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ জন দেখেছেন
রংপুর জেলার গংগাচড়া মডেল থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা ও ২ টি বাটন মোবাইলফোন সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ০৮ ডিসেম্বর রবিবার  রাতে  গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে  আল এমরানের নির্দেশনায় এসআই আলী হোসেন (নি:) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মর্নেয়া ইউনিয়নের  মৌভাষা বামনটারী গ্রামে ২নং পলাতক অভিযুক্ত মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ এর বসতবাড়ীর গোয়াল ঘর তল্লাশী করে এবং গ্রেফতারকৃত অভিযুক্ত  শাহিনুর ইসলাম এর দেহ তল্লাশী করে ৪০ বোতল ফেন্সিডিল, ৭ কেজি গাঁজা ও ২ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। অতঃপর জব্দকৃত মালামাল সহ থানায় এসে গ্রেফতারকৃত অভিযুক্ত  শাহিনুর ইসলাম ও পলাতক অভিযুক্ত জাহিদুল ইসলাম ওরফে জাহিদ,  জামাল হোসেন গণের বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ( ১) সারণির ১৪( খ) / ১৯(খ)/৪১ মোতাবেক  মামলা রজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।  এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল এমরান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। মাদকের বিস্তার রোধে আমরা কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )