কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট ও শিমুলবাড়ী এলাকায় প্রতিদিন নিয়মিত মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট, নাওডাঙ্গা বকুলতলা বাজার, পশ্চিম ফুলমতি স্কুলপাড়, গোরকমণ্ডল ব্রিজপাড় ও বিডিআর বাজারসহ শিমুলবাড়ী,
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলার জেলেপাড়া জামে মসজিদ চত্বরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজীর বাজার আহলে হাদিস জামে মসজিদ, বড়লই ভেতর
আসন্ন পবিত্র কোরবানির ঈদকে ঘিরে যখন চারদিকে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছে। সেখানে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এক অসহায় বৃদ্ধা নারী কাটাচ্ছেন মানবেতর জীবন। প্রায় ৭০ বছর বয়সী ওই নারী সন্তান-স্বজনহীন অবস্থায় খেয়ে না খেয়ে দিন পার করছেন খোলা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদে গরীব ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল থেকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপকারভোগীদের মাঝে ১০ কেজি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে চীনের এক যুবকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদেশি জামাইকে এক নজর দেখতে গত দুই দিন ধরে ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের সুপারি পট্টি ও ইউনিয়ন পরিষদ চত্বরে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই বাজারের সুপারি পট্টি
উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত রত্নাই সেতুর কাজ এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন কোরবানি ঈদের আগেই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের চার উপজেলার লাখো
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। রবিবার দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ণের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল