রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নবাগত ইউএনও পপি খাতুন। সোমবার দুপুরে তিনি উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।
সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ
প্রায় দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম জয়েন্ট ইকোনমিক কমিশন (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালের পর এ ধরনের উচ্চপর্যায়ের অর্থনৈতিক বৈঠক আর হয়নি। তাই এবারের সভাটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে উল্লেখ করায় পাক সরকার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি সন্ত্রাসবিরোধী সংস্থা তাকে ‘সন্ত্রাসবাদী’ তকমা
বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৬ অক্টোবর) রাতে এনবিআর এক প্রেস বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে। প্রতিষ্ঠানটি বলছে, বন্দর কার্যক্রম পূর্বের নিয়মেই চলমান রয়েছে। প্রেস বিবৃতিতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আমরা আজ চূড়ান্ত ভোটকেন্দ্রের
দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। রোববার (২৬ অক্টোবর) রাতে বাজুসের
তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ জঙ্গি নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গত ১৫ বছরে অপসাংবাদিকতার জন্য কেউ অ্যাপোলজি (ক্ষমা প্রার্থনা) করেনি। তাদের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেনি। রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শফিকুল কবির মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশনের উপস্থিতি নিয়ে সব অংশগ্রহণকারীর সমর্থন নিশ্চিত করতে চাইছে সংস্থাটি। এই লক্ষ্যেই কমনওয়েলথের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন কমনওয়েলথ নির্বাচন সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ।