কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ এলাকার বাসিন্দা ছাইফুল ইসলাম (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ গত ৭ আগস্ট ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাইফুল ইসলাম মৃত দেয়ানত উল্ল্যার ছেলে এবং মৃত সারবানু নেছার সন্তান।
রংপুরের কাউনিয়া উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও শারীরিক-মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির রেজিস্ট্রেশন জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। যুব ও
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে উন্নতজাতের আমের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শাহ আলম যাদুর ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি
রংপুরের গঙ্গাচড়ায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রে’প্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অ’স্ত্র ও বিপুলসংখ্যক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের পরের দিন চাড়ালকাটা নদী থেকে তাহিবুল ইসলাম(৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি নামক এলাকায় চাড়ালকাটা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক নিতাই
রংপুরের পীরগঞ্জ পৌরসভা সদরে একটি সাইকেল, অটো পার্টসের দোকানের তিনটি তালা কেটে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চুরি হওয়া দোকানটি ‘মেসার্স ফরহাদ অটো
রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও তিস্তার তীব্র স্রোতের কারণে বাঁধের পাড়ের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্তের। একই সঙ্গে বাঁধ রক্ষায় ব্যবহৃত কংক্রিটের ব্লক ও সিসি
কুড়িগ্রামের ভূরুংগামারীতে কুখ্যাত মাদক সম্রাট ট্যাবলেট শহিদুলকে (৪০) আটক করেছে পুলিশ। বুধবার (১২ আগষ্ট) দিবাগত মধ্যরাতে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ছদ্মবেশী পুলিশ দল সুকৌশলে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির
দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ। সোমবার (১০ আগস্ট) রাত