1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

গাইবান্ধায় জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ জন দেখেছেন

গাইবান্ধায় কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর শুভাগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা এই সভার আয়োজন করে।

 

জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম বলেন, মঙ্গলবার কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন উপলক্ষে ৬শ ৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )