1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ অটোরিকশা চালক গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ অটোরিকশা চালক গ্রেফতার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারি কাম অটোরিকশা চালককে গ্রেফতার করেছে। বুধবার সন্ধায় ফুলবাড়ী- লালমনিরহাট  সড়কের হাসপাতাল পাড়া এলাকায় অটোরিকশা তল্লাশি করে ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক চোরাকারবারি কাম অটোরিকশা চালকের নাম হাবিবুর রহমান বাবু (২৩)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসি গ্রামের
বজলে রহমানের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার আসামীকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )