1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ তিনকারবারি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ তিনকারবারি গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী  অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিন মাদক কারবারি যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ জানায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শিমুলবাড়ী ইউনিয়ন ফুলবাড়ী ধরলা ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্টর সামন তাদেরকে হাতেনাতে আট কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকরা হলেন উপজেলার তালুকশিমুল বাড়ী এলাকার মাদক কারবারি সাহেব আলী (২১), সাইদুল ইসলাম (২২) ও জাহিদ হাসান (২০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )