1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড় ১৮বিজিবির অভিযানে যাত্রীবাহী বাসে ৫৫ লক্ষ টাকা মাদকদ্রব্য উদ্ধার | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

পঞ্চগড় ১৮বিজিবির অভিযানে যাত্রীবাহী বাসে ৫৫ লক্ষ টাকা মাদকদ্রব্য উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

তেঁতুলিয়ায় ১৮ বিজিবির অভিযানে প্রায় ৫৫ লাখ টাকার কোকেন ও হিরোইন আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে ১৮ বিজিবির উপ-অধিনায়ক রিয়াদ মোর্শেদের নেতৃত্বে উপজেলার ভজনপুরে বাংলাবান্ধা-পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসের বাংকার থেকে সম্ভাব্য ১ কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

 

বিকেলে বিজিবি প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৪২৮ এমপি হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভজনপুর এলাকায় নিয়মিত চেকপোস্টে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বাংলাবান্ধা- পঞ্চগড় গামী বাস (আল গালিব) তল্লাসী করে মালিকবিহীন অবস্থায় বাসের ভিতরে বাঙ্কার হতে ১টি ব্যাগ হতে সম্ভাব্য ১কেজি ৬১ গ্রাম কোকেন ও ৭৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

 

বিজিবি আরও জানায়, মাদক দ্রব্যগুলো উদ্ধারের পর প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে এ প্রতিবেদককে মাদকদ্রব্য গুলো উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. মনিল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )