1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভ (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপুল চন্দ্র সেন শুভ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত ৫নং মামলায় গ্রেফতার দেখানো হয়। শনিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )