স্থানীয়দের অভিযোগ, বোদা ও উপজেলার মানুষের জন্য ঢাকা সহ অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য সুবিধাজনক রেলস্টেশন কিসমত। তবে এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) থেকে এ স্টেশন থেকে ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার করায় স্থানীয়রা ক্ষোভে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেন। এতে শতাধিক স্থানীয় মানুষজন অংশ নেন।
স্থানীয় আবু হাসান বাবু (২৫) নামে ব্যাক্তি বলেন, এ স্টেশনটিতে ঢাকা ও রাজশাহী সহ বিভিন্ন গন্তব্যের যাত্রী যাওয়া আসা করে। তাই দ্রুতযান এক্সপ্রেসটির যাত্রা বিরতি প্রত্যাহার নয়, নিয়মিত চালু রাখা চালু রাখা হয় সে দাবিতে এলাকাবাসী অবরোধ করেছে। অবরোধের খবর শুনে ইউএনও স্যার ও পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলেন। তাদের দাবির কথা শুনেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান জানান, এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেসটি ট্রেনটি বিরতি ছিল। এটা দুই মিনিট বিরতি ছিল। এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয়রা সকালে যাত্রাবিরতির দাবিতে রেলস্টেশন অবরোধ করে। পরে ইউএনও মহোদয় সহ পুলিশ এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরে প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বিশেষ করে এ ট্রেনটির টিকেট খুবই কম বিক্রি হচ্ছে এ স্টেশনে।
আটোয়ারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সকালে কিসমত রেলওয়ে স্টেশনে অবরোধের তথ্য জেনে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি। তাদের যে বক্তব্য, তা প্রতিবাদ লিপি আকারে আমাকে দিতে বলেছি। এটা পেলে ডিসি স্যারের কাছে দিব। ডিসি স্যার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আসলে তাদের দাবি ছিল এ রেলস্টেশনে যে দ্রুতযান একপ্রেস ট্রেনটি বন্ধ ছিল, সেটা যেন পূনরায় চালু করা হয়। আর সার্বক্ষনিক যেন স্টেশনটি খোলা রাখা হয়। এমন দাবিতেই স্থানীয়রা অবরোধ করছিলেন।