1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যাত্রীবাহি বাস থেকে ২১ লাখ টাকার হেরোইন জব্দ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

যাত্রীবাহি বাস থেকে ২১ লাখ টাকার হেরোইন জব্দ

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এস.আর পরিবহন নামে এক যাত্রীবাহি বাস থেকে প্রায় ২১ লাখ টাকার হেরোইন জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন তেঁতুলিয়ার পেদিয়াগছ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি বাস থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি।
সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পেদিয়াগছ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার সৈবুর রহমানের নেতৃত্বে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্তের মেইন পিলার ৪৩১ এর ৪ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাহুক কমলা বাগান এলাকায় চেকপোষ্ট বসিয়ে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহি বাস এস আর পরিবহনে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় বাসের ভিতরে বাঙ্কারে ১টি শপিং ব্যাগ থেকে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃত মাদকের মূল্য আনুমানিক ২০ লাখ ৭৪ হাজার টাকা। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরি ধারাবাহিকতায় রবিবার দুপুরে তেঁতুলিয়ায় ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )