1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

তেঁতুলিয়ায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ জন দেখেছেন

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” উৎযাপনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তেঁতুলিয়ায় তারুণ্যের উৎসব আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়ন একাদশ এবং ৬নং ভজনপুর ইউনিয়ন একাদশ উপজেলা প্রশাসনের আয়োজনে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি)বিকালে হাড্ডাহাড্ডি ফাইনাল খেলার মধ্যে দিয়ে ২নং তিরনইহাট ইউনিয়ন একাদশ ট্রাইবেকারে পরাজিত করে ভজনপুর ইউনিয়ন একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্ট খেলায় মোট ৭ টি ইউনিয়ন অংশ নেন গ্রুপ এ-২নং তিরনইহাট ইউনিয়ন,৭নং দেবনগড় ইউনিয়ন,গ্রুপ বি- ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন,৪নং শালবাহান ইউনিয়ন,গ্রুপ সি- ১নং বাংলাবান্ধা ইউনিয়ন, ৬নং ভজনপুর ইউনিয়ন, গ্রুপ ডি-৩নং তেঁতুলিয়া ইউনিয়ন। সেমিফাইনালে বি গ্রুপ বনাম সি গ্রুপ,এ গ্রুপ বনাম ডি গ্রুপ খেলা শেষ হয়ে। ২নং তিরনইহাট ইউনিয়ন একাদশ এবং ৬নং ভজনপুর ইউনিয়ন একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক কর্মকর্তা রুবেল আলম,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম, ২নং তিরনইহাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, ৬নং ভজনপুর ইউনিয়ন চেয়ারম্যান মসলিম উদ্দীন,উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলার,৩নং সদর ইউপি যুবদলের আহবায়ক এরসাদুল হকসহ দুই ইউনিয়নের সদস্য ও রাজনৈতিক বৃন্দের প্রমুখে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )