1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঠাকুরগাঁওয়ে দুই দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে র‍্যাব  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে দুই দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে র‍্যাব 

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন
শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক সবাই দারিদ্রতার কাছে হার মানবে না আলোর পথের অদম্য যাত্রার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব। ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থী মাসুমা আক্তার হিরা ও শ্রাবণী রায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া তাদের ফুলের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩।
রবিবার দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এই দুই শিক্ষার্থীকে পড়ালেখার জন্য আর্থিক অনুদান ও দুটি পরিবারকে একটি করে দুধের গাভী প্রদান করেন র‍্যাবের রংপুর রেঞ্জের – পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পক্ষে দিনাজপুর র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মহিদুল ইসলাম।
সেখানে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৩) এর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম পিপিএম বলেন, আমাদের মানবিক কাজের অংশ হিসেবে দুই কৃতি শিক্ষার্থীকে আমাদের সিইও স্যারের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। তারা দারিদ্র্যতা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )