1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অভিযোগ করতে গিয়ে কিশোরগঞ্জ থানার ভিতরেই হামলা ও মারামারি | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

অভিযোগ করতে গিয়ে কিশোরগঞ্জ থানার ভিতরেই হামলা ও মারামারি

ইয়ামিন কবির স্বপন, কিশোরগঞ্জ (নীলফামারী)
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯৬ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে থানায় লিখিত অভিযোগ করতে এসে হামলার স্বীকার হয়েছেন ওয়াজেদ মিয়া (৪০) নামে এক যুবক। এঘটনায় নিরাপত্তাহীনতা ও শঙ্কায় রয়েছেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আট টার সময় কিশোরগঞ্জ থানা চত্ত্বর এলাকায় ওই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওয়াজেদ মিয়া নিতাই ইউনিয়নের বাঁশবাড়ী এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে। জানা গেছে , উপজেলা মোড় থেকে মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে বেনজির নামে এক যুবক প্রাইভেট কার চালিয়ে আসছিলেন। এসময়ে প্রাইভেট কার দ্রুত গতিতে চলার কারনে মোটরসাইকেল ঘুরানোর সময়ে কারের পিছনে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা ওই বেনজির রহমান গাড়ী থেকে নেমে ভুক্তভোগী ওয়াজেদ মিয়াকে চড়থাপ্পড় মারতে শুরু করেন।

এতে স্থানীয়রা ছুটে এসে তাকে আটকানোর চেষ্টা করলে বেনজির স্থানীয়দের গালিগালাজ করতে থাকেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করলে সে গাড়ী রেখে দৌড়ে পানি উন্নয়ন বোর্ড অফিসের দিকে পালিয়ে যায়। এতে বিক্ষুব্ধ জনতা তার গাড়ীটি ভাঙচুর করেন। পরে ভুক্তভোগী ওয়াজেদ মিয়া এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসলে বেনজির কয়েকজন যুবককে সাথে নিয়ে থানা চত্তরে এসে লাঠিসোটাসহ ভুক্তভোগীর ওপর হামলা করেন। এসময়ে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

প্রত্যক্ষদর্শী ব্যাংক কর্মকর্তা আব্দুর রউফ বলেন, বেনজির নামে এক ছেলে প্রাইভেট কারে দ্রুত গতিতে যাচ্ছিলেন। এসময়ে একটি মোটরসাইকেলের ধাক্কা তার গাড়ীতে অল্প একটু লেগে যায় এজন্য সেই ছেলে গাড়ী থেকে নেমে মোটরসাইকেল চালককে মারধর শুরু করেন। এসময়ে আমরা দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করলে সে আমাদেরও গালিগালাজ ও মারধর শুরু করেন। পরে আরও কয়েকজন লোক সেখানে আসলে সবাই ক্ষিপ্ত হয়ে বেনজিরকে তাড়া করলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে আসলে বেনজির কয়েকজন মাদকসেবি যুবককে নিয়ে এসে থানা চত্তরে তার ওপর হামলা করেন।

এবিষয়ে ওয়াজেদ মিয়া বলেন, আমার বাড়ি ও বেনজিরের বাড়ি একই গ্রামে আমি মোটরসাইকেল যোগে বাজারের দিকে যাচ্ছিলাম এসময়ে অপরদিকে থেকে বেনজির প্রাইভেট কার চালিয়ে দ্রুত গতিতে আসছিলো। এতে আমি মোটরসাইকেল ঘুরানোর সময় হালকা একটু তার প্রাইভেট কারে লেগে যায়। সেজন্য সে গাড়ী থেকে নেমে আমাকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন বেনজিরকে এসে থামানোর চেষ্টা করলে সে তাদেরকেও গালিগালাজ মারধর শুরু করে।

এসময়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায় । পরে আমি নিজের নিরাপত্তার জন্য কয়েকজন স্থানীয়কে সাথে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাই। এসময়ে থানা চত্ত্বরে প্রবেশ করলে বেনজির ও কয়েকজন যুবক লাঠিসোটা হাতে নিয়ে আমার ওপর হামলা করেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই।

 

বেনজির রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, তারা লোকজন নিয়ে থানায় যাওয়ার কারনে আমিও লোকজন নিয়ে থানায় গিয়েছি। অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিতে আসা বাদী বিবাদীদের মধ্যে সংঘর্ষের রুপ নিলে সেখানে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )