1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী এবং সেক্রেটারী হয়েছেন সরওয়ারুল আলম বাবু। শনিবার বিকেলে শহরের বাবুপাড়াস্থ খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিস নীলফামারী জেলার শাখার পুনঃগঠন ও কর্মী সমাবেশ শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের জন্য ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

 

এর আগে মাওলানা সাদ্দাম হোসেন জিহাদীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর বিভাগীয় জোন পরিচালক ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবু সাইয়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস রংপুর বিভাগীয় সহকারী জোন পরিচালক ও রংপুর মহানগর শাখার সভাপতি তৌহিদুর রহমান মন্ডল রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা আশরাফুল হক নূরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )