1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কিশোরের ইন্তেকাল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কিশোরের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮১ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান কিশোর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাতটায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি মস্তিষ্কে রক্তরক্ষণজনিত কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে,ভাই, বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

 

(রোববার) বাদ আছর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বিকেলে মরহুমের মরদেহ তাঁর কর্মস্থল সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নিয়ে কিছু সময় রাখা হয়। সেখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমে তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। এরপর সেখানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ বিভিন্নস্তরের মানুষ তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

 

তাঁর মৃত্যুতে নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকত চৌধুরী, আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, বিএনপি সৈয়দপুর উপজেলা শাখানর সভাপতি আলহাজ¦ মো. রশিদুল হক সরকার, বিএনপির অন্যতম নেতা ও সাপ্তাহিক জনসমস্যা’র সম্পাদক শওকত হায়াৎ শাহ্, দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক, সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ মো. মসিউর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন জাকির হোসেন মেনন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলজার হোসেন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, শিল্পপতি সাইফুল ইসলাম পারভেজ, ব্যবসায়ী আলহাজ¦ মো. মাহবুব আলম, মমতাজ মিন্টু, চিকিৎসক মো. রাইসুল কবীর, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )