


নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনলোজিতে (বাউস্ট) দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)সকাল ১০টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আয়োজনে বাউস্টের সেমিনার হলে ওই সেমিনার অনুষ্ঠিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামানকে বিশ্বমানে উন্নীতকরণের জন্য ওই সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনলোজির (বাউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম হুমায়ুন কবীর, এসজিপি, এনডিসি, পিএসসি, টিই।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।
ইউজিসি’র সিনেট প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার সেমিনারের সভাপতিত্ব করেন।
ইন্টিলেকচুয়াল প্রপার্টি রাইটস্ সংক্রান্ত এ সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উপ-পরিচালক, পেটেন্ট মো. হাবিবুর রহমান।
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক (এসপিকিউএ বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ্।
সেমিনারে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি (বাউস্ট), পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি,খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, তিস্তা বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৪ জন শিক্ষক অংশ নেন।
ইউজিসি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইন্টিলেকচুয়াল প্রপার্টি রাইট নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে উল্লেখ করা হয়।