1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে সতীর্থ সাহিত্য  সাংস্কৃতিক সংগঠনের  তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সৈয়দপুরে সতীর্থ সাহিত্য  সাংস্কৃতিক সংগঠনের  তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯০ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ তিন দিনব্যাপী ‘সতীর্থ বইমেলা- ২০২৫ শুরু  হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের  ডাকবাংলো চত্বরে  ওই মেলার উদ্বোধন করা হয়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সৈয়দপুর  উপজেলা সমাজসেবা অফিসার   নুর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সরোয়ার রহমান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন।
এতে অন্যান্যদের  মধ্যে বক্তব্য দেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি  ও সতীর্থ বইমেলা-২০২৫  আয়োজন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু, লেখক ও সাংবাদিক ওয়াহেদ সরকার, কবি শেখ ওমর আলী প্রমূখ।
 এবারের একুশের বইমেলায় প্রকাশিত  মেলায় সৈয়দপুরের লেখক ওয়াহেদ সরকাররে লেখা ‘সৈয়দপুরের ইতিহাস ও ঐতিহ্য ‘ শেখ ওমর আলীর লেখা  কবিতার বই ‘২৪ অন্তে প্রথম রক্ত ফাগুন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি  ও সতীর্থ বইমেলা-২০২৫  আয়োজক কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সাজু জানান, এ মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ১৮ টি স্টল রয়েছে।
মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এছাড়াও বইমেলায় থাকছে  চিত্রকর্ম প্রদর্শনী, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও প্রতিদিন সাংস্কৃতিক সন্ধা এছাড়া সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )