1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবশেষে দেখা মিললো নীলফামারীতে শিশু পার্কের | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

অবশেষে দেখা মিললো নীলফামারীতে শিশু পার্কের

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

অবশেষে দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো নীলফামারীবাসীর। শিশুদের চিত্ত বিনোদনের জন্য প্রত্যাশিত শিশু পার্ক উদ্বোধন হলো শুক্রবার।

‘নীলাম্বরী’ নামে নীলফামারী শহরের শহিদ মিনার প্রাঙ্গণে এই শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে পার্কটি নির্মিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
৩০টাকায় পার্কে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা এছাড়া শিশুদের রাইডস ব্যবহারে দিতে হবে আরো ৩০টাকা করে।

নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, পৌরসভার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহরে একটি শিশু পার্ক স্থাপনের দাবী জানিয়ে আসছিলেন।

এই পার্ক অত্যন্ত গুরুত্বপুর্ন ছিলো শহরবাসীর জন্য। জেলা প্রশাসক স্যারের সহযোগীতা ও নির্দেশনায় অবশেষে আলোর মুখ দেখলো নীলফামারী শিশু পার্ক।
তিনি বলেন, নীলাম্বরী নামে শিশু পার্কটি শহরবাসীর চিত্ত বিনোদনের অভাব পূরণ করবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শিশুদের বিনোদনের পর্যাপ্ত অভাব রয়েছে। যা দীর্ঘদিনেও পূরন হয়নি। নতুন আশা নিয়ে নীলাম্বরী পার্ক স্থাপিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমীর মনিরুজ্জামান মন্টু, পৌল জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে অমর একুশে উপলক্ষে সাতদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )