1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অবস্থিত কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব  মো. আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ও খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর  হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বায়েজিদ হোসেন, খালিশা বেলপুকুর  স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফজলার রহমান প্রামাণিক।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম। এতে অন্যান্যদের বক্তব্য দেন এলকার সুধীজন মো. সজির উদ্দিন প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  রেজাউল করিম রেজা, আল -ফারুক একাডেমি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকারসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, বিএনপি এবং জামায়াতে ইসলামীরস্থানীয় নেতৃবৃন্দ,অভিভাবক, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান ও বিশেষ অতিথিরা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )