1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সৈয়দপুরে ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন
নিহত
নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম ফিরোজ (৫৩) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।   রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনীবাজার  আদর্শ পল্লী  এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মোতালেব এর ছেলে শহিদুল ইসলাম ফিরোজ (৫৩)। তিনি ঘটনার দিন গত রোববার মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুরের বাসায় ফিরছিলেন। তিনি রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৈয়দপুর পার্বতীপুর সড়কের চৌমুহনী  আদর্শ পল্লী এলাকায় পৌঁছেন।
এ সময় পাবর্তীপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুর অভিমুখী দ্রæতগতির একটি তেলবাহী ট্যাঙ্কলড়ী (নম্বর: ঢাকামেট্টো-ড-১৪-২১৭৮) পেছন থেকে তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিঁটকে পড়লে ওই ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় পর পরই ঘাতক ট্যাঙ্কলড়ীটিকে আটক করা হয়েছে।
নিহত ফিরোজের সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে নুর এন্টারপ্রাইজ নামের প্লাষ্টিক সামগ্রীর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। তিনি  সৈয়দপুর শহরের কাজীপাড়ায় এলাকার বাসায় থেকে তাঁর ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সকল আইনি প্রক্রিয়ার পর তাঁর মরদেহ  পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )