1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে আনসার- রফিকুল ইসলাম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে আনসার- রফিকুল ইসলাম

শাহাদত হোসেন মিশুক, গাইবান্ধা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির উন্নয়ন এবং নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলস ভাবে কাজ করছে। আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিক ভাবে সতর্কতার সাথে স্থানীয় আইন শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে। বিভিন্ন নির্বাচন, শারদীয় দূর্গা পূজা, সরকারি বেসরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের নিরাপত্তায় আমাদের বাহিনী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। এছাড়াও দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে আনসার।

 

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আহসান উল্লাহ এর সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা প্রশিক্ষন কেন্দ্রে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষন) মো. রফিকুল ইসলাম পিভিএমএস, বিভিএমএস।

 

দেশে বে-সামরিক বাহিনীর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদের সদস্য সংখ্যা ৬১ লাখ। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার আহ্বান জানান।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জননিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। এই বাহিনীর অনেক অর্জন রয়েছে। বাহিনীর সদস্যদের জননিরাপত্তায় অন্য বাহিনীর সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রেখে অপরাধীমুক্ত করতে আহবান জানান তিনি।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মো: আব্দুস সামাদ বিভিএম. পিভিএমএস, বিশেষ অতিথি গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, সেনা বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রোকনূজ্জামান, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. শাহিন মাহমুদ, সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার স্বরুপ কুমার সাহা, উপজেলা প্রশিক্ষক মো. সেলিম পারভেজসহ অন্যান্যরা।

পরিশেষে কয়েকজন আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনসার ও ভিডিপির সুন্দরগঞ্জ উপজেলা প্রশিক্ষক মো. জনাব আলী সরকার।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )