1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শহরের চাঁদনগর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ১১৬জন শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী আক্তার। পুরো অনুষ্ঠানটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মঞ্জুর আলম সঞ্চালনা করেন। এর আগে শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেয়। আর এ প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ৩০ টি ইভেন্টে বিজয়ী এবং প্রতিটি শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ১০২ জনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ষষ্ঠ, ৭ম ও অষ্টম শ্রেণির নবীন ১১৬ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )