1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারীতে ৩৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারীতে ৩৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

নীলফামারীতে ৩৫১সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।

 

 

এতে আহবায়ক হিসেবে সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তর নির্বাচিত হয়েছেন। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সাবাব তানজিম ও মুখপাত্র হিসেবে রাশেদুজ্জামান রাশেদ রয়েছেন এই কমিটিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তর জানান, কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ১৫জন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ১৫জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )