1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আকতারুজ্জামান।
অধ্যক্ষ শহিদুল ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শাহ মোঃ আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃনাল কান্তি রায়।

মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ক্রীড়া প্রতিযোগীতার ২৫টি ইভেন্টে বিজয়ী ৭৫জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী বলেন, নীলফামারী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে।

নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের ঐতিহ্য রয়েছে। আমি আশা করি জাতীয় পর্যায়েও কলেজটি বিশেষ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )