1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসুচি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসুচি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৭২ জন দেখেছেন

নীলফামারীতে জেলা প্রশাসনের সহযোগীতায় মাসব্যাপী শ্রমজীবী মানুষদের মাঝে ইফতার বিতরণ শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে। পহেলা রমজানে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ইফতার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ক্যাবের সভাপতি গওহর রিজভি রুশো উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রমজান মাসজুড়ে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )