1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সৈয়দপুরে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেই সঙ্গে সাত দফা দাবি বাস্তবায়নে ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ,বন ও জলবায়ু পরিরবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিত সমিতির কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা ওই বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিত সমিতি সৈয়দপুর উপজেলা শাখার ব্যানারে সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইট ভাটার মালিকেরা উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজারে জড়ো হন। পরে সেখান থেকে ইটভাটার মালিক শ্রমিকরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দপুর- রংপুর মহাসড়ক হয়ে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আসেন। বিক্ষোভ মিছিলে উপজেলার সকল ইট ভাটার মালিক ছাড়াও বিপুল সংখ্যক ইট ভাটার শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। পরে তারা উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে পৌঁছে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিত সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুর-অব-রশিদ, ডা. মো. জাহিদুল ইসলাম, আলহাজ¦ মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশ শেষে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিত সমিতি সৈয়দপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ কর্তৃক উপদেষ্টা বরাবরে দেওয়া স্মারকলিপিটি গ্রহন করেন। এ সময় তিনি বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিত সমিতির স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তর এবং পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে পাঠানো আশ্বাস দেন।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিত সমিতি সৈয়দপুর উপজেলা শাখার কর্তৃক প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে দেয়া স্মারকলিপিতে সাতটি দাবিদাবা তুলে ধরা হয়েছে। এ সব দাবিদাবার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জিগজাগ ইটভাায় কোন প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না, কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে,ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে প্রভূতি।

এতে আরো উল্লেখ করা হয়েছে উল্লিখিত দাবিদাবাসমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনায় না বসলে আগামী ১১ মার্চ দেশের প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়াও প্রদত্ত স্মারকলিপিতে আসন্ন ঈদুল ফিতরের পর ঢাকায় মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )